1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ-চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব মহিউদ্দীন কাদেরকে প্রাণনাশের হুমকি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র ইফতার ও দোয়া মাহফিল ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম সার্কিট হাউজে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ” শীর্ষক বিভাগীয় সেমিনার আয়োজন।

  • সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬২ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

আজ ১২ই মার্চ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা ” শীর্ষক বিভাগীয় সেমিনার আয়োজন করা হয়। জেলা প্রশাসন চট্টগ্রাম এবং ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ কর্তৃক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব ফরিদা খানম।
সেমিনারে যাকাতের তাত্ত্বিক পর্যালোচনা ও গুরুত্ব বিষয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা হতে আগত ইসলামিক ব্যক্তিবর্গের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, “আমরা যেহেতু সবাই দায়িত্বশীল এবং নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব, তাই সকলকেই নিজ অধিক্ষেত্রে যাকাতের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালাতে হবে, যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে।” চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে বলেন, “যাকাত প্রদান করলে সম্পদ কমে না বরং বাড়তে থাকে, তাই যাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কে সকলকেই অবগত ও সচেতন করতে হবে।” এ সময় জনগণকে উৎসাহ প্রদানের জন্য বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক চট্টগ্রাম উভয়ই ইসলামিক ফাউন্ডেশন যাকাত ফান্ডে অর্থ প্রদান করেন।
এ সময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক জনাব মোঃ মহিউদ্দিন, কেন্দ্রীয় যাকাত বোর্ডের সদস্য শায়খ মুফতি জসীম উদ্দিন, চট্টগ্রাম বিভাগের ইসলামিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট