1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

ঈদগাঁওতে ইসলামী আন্দোলন কর্তৃক জুলাই শহীদদের স্মরণ ও ইফতার

  • সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৩৫৭ পঠিত

মোঃ বজলুর রহমান, কক্সবাজার ( ঈদগাঁও)

ঈদগাঁওতে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখা ২৯ মার্চ বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনটির ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হক আজিজী। “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” এ স্লোগানে আয়োজিত ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মহাদ্দিস আমিরুল ইসলাম মীর। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। প্রধান আলোচক ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। প্রধান মেহমান ছিলেন জাতীয়তাবাদী দল- বিএনপির ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি আবুল কালাম চেয়ারম্যান। বিশেষ মেহমান ছিলেন ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নেজাম উদ্দিন সুলাইমানি, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোস্তফিজুর রহমান চৌধুরী, মাওলানা মারওয়ান সিদ্দিক রিফাত, যুব অধিকার পরিষদ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মনছুর আলম, উপজেলা যুব আন্দোলন সভাপতি মিজানুর রহমান বাহারী, উপজেলা ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ মাওলানা ওসামা বাহারী ও সহ-সভাপতি হাফেজ মোঃ মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি আন্দোলনের উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইসমাইল ও যুব আন্দোলনের উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ মিছবাহ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট