1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

কোটার আন্দোলনের আড়ালে রাষ্ট্র দখলের ষড়যন্ত্র চলছেঃ মোস্তাক আহমেদ খাঁন

  • সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৫৩ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খাঁন বলেছেন, “ছাত্ররা কোটার আন্দোলনের নামে সংগঠন গড়ে তুলে রাষ্ট্র দখলের পাঁয়তারা করছে। আমরা এই দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দিতে পারি না। দখলবাজ, চাঁদাবাজ ও লুটপাটকারীদের হাতে দেশকে ইজারা দিতে পারি না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তাই সবাইকে নিজ নিজ এলাকায় সজাগ থাকতে হবে।”

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের পূর্ব গোমদণ্ডীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মো. ইউসুফ চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, ফারুক সুজন, বিএনপি নেতা মো. মোসলেম মিয়া, মো. রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, মোহাম্মদ ইউনুস, কাজী কামাল উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম খোকন, শ্রমিক দল নেতা মো. হারুন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রাসেল, সাবেক সহ-সংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য নজরুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক আমির হাসান জুয়েল, পৌর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মো. হারুন ও সাবেক সদস্য সচিব সাইফুল রেজা।
এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট