1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

নাইক্ষ্যংছড়িতে ইসরাইলবিরোধী প্রতিবাদ মিছিল: তৌহিদী জনতার শক্ত প্রতিবাদ

  • সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪১৫ পঠিত

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

ফিলিস্তিনে মুসলমানদের উপর গণহত্যা ও  নিপীড়নের প্রতিবাদে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বাদে আসর উপজেলা চত্বরে নাইক্ষ্যংছড়ি’র তাওহিদি জনতা’র উদ্যোগে ইসরায়েল বিরোধী এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলি হামলা মানবতার বিরুদ্ধে এক নৃশংস অপরাধ।

আমরা ফিলিস্তিনিদের জন্য সংগ্রাম করছি, এবং তাদের পাশে দাঁড়িয়ে ইসরাইলের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বকে দেখাতে হবে যে আমরা নিরপরাধ মুসলমানদের ওপর অন্যায় সহ্য করবো না। ইসরাইলের অপরাধের বিচার চাই। এই বিক্ষোভ শুধু ফিলিস্তিন নয়, বরং বিশ্বের সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের একাত্মতার প্রতীক।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নেও তাওহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে  ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট