1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ

  • সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ পঠিত

মোহাম্মাদ আলবিন, আনোয়ারা প্রতিনিধিঃ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) বিকেল ৩টা থেকে উপজেলার টানেল সংযোগ সড়কের মোড় থেকে দুইটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিটি মিছিল টানেল মোড় থেকে শুরু হয়ে কালাবিবির দিঘির মোড় প্রদক্ষিণ করে টানেল সড়কে এসে শেষ হয়।

এসময় আনোয়ারার সর্বস্থরের জনসাধারণের ব্যানারে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত হওয়া এসব মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা!

এসময় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘সেভ প্যালেস্টাইন’,  ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। এবং ফিলিস্তিনের নিহত শিশুদের প্রতিকৃত তুলে ধরেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট