1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন

  • সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪১৩ পঠিত

আনোয়ার হোছাইন (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানে’র নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে মোঃ তৈয়ব (৩৫) নামের এক বাংলাদেশী’র পা বিছিন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে জারুলিয়াছড়ি বিওপি’র সীমান্তবর্তী ৪৬-৪৭ নং পিলারের শুণ্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এ দূর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত মোঃ তৈয়ব (৩৫) নাইক্ষ্যংছড়ি ইউনিয়নস্থ কম্বনিয়া গ্রামের ছাবের আহমদ এর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বাংলাদেশের পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান এবং গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়াছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৬ -৪৭ সীমান্ত পিলারের শূণ্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক পুতে স্থলমাইনে বিস্ফোরণ হয়। এসময় মোঃ তৈয়ব এর ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট