1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

নববর্ষ ১৪৩২: বোয়ালখালীতে বলি, গানে, নৃত্যে প্রাণের উৎসব

  • সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৪০ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাঙা আলোয় ভোরের স্নান,
নতুন বছর আনল প্রাণ।
বোয়ালখালী সাজে আজ,
সুরে-ছন্দে বাজে সাজ।

বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব।

সোমবার সকালে উপজেলার দাশের দিঘি সংলগ্ন মাঠে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে শুরু হয় এ উৎসব।

উদ্বোধনী সংগীত পরিবেশনার পর একে একে মঞ্চে আসে দলীয় সংগীত, একক গান, নৃত্য, আবৃত্তি, গীতিনাট্য, মোরগ লড়াই এবং ঐতিহ্যবাহী বলি খেলার মতো আকর্ষণীয় পরিবেশনাগুলো।

ঐতিহ্যবাহী বলিখেলা প্রতিযোগিতায় এবারও জমজমাট লড়াইয়ের সাক্ষী হয়েছে দর্শকরা। শক্তিমত্তা, কৌশল আর দৃঢ় মনোবলের মঞ্চে সিনিয়র ও জুনিয়র—দুই গ্রুপেই ছিল উত্তেজনা চূড়ান্তে।

সিনিয়র গ্রুপে সবুজ বলি তার অভিজ্ঞতা ও দম দেখিয়ে প্রতিপক্ষদের পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে জুনিয়র গ্রুপে উদ্যমী ও চঞ্চল পারফরম্যান্সে শিপন বলি সকলকে চমকে দিয়ে বিজয়ী হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী মো. শামসুল আলম আলম, অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, শিক্ষাবিদ সেহাব উদ্দিন সাইফু, শিক্ষক নেতা আমির হোসেন, আবুল বশর, সাংস্কৃতিক কর্মী প্রবীর দাশ পূজন, মো. জসিম উদ্দিন এবং পরিষদের সভাপতি মো. জয়নুল ফারুখ মোরশেদ।

সুদর্শন দাশ ও ইয়াছিন আরাফাতের প্রাণবন্ত সঞ্চালনায়, পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বোয়ালখালী যেন রঙে-আলোয় উদ্ভাসিত হয়ে উঠে নববর্ষের এই দিনে।

নববর্ষ আসুক বারেবারে,
ভালোবাসায় ভরে থাকুক প্রত্যেক প্রহরে।
বোয়ালখালীর মাটিতে, ঐতিহ্যের ঘ্রাণ—
এ উৎসবে জেগে উঠুক মানুষের প্রাণ। এমন প্রত্যাশা সবার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট