1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

ঈদগাঁওয়ে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

  • সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৯১ পঠিত

মোঃ বজলুর রহমান, কক্সবাজার ( ঈদগাঁও)

কক্সবাজারের ঈদগাঁওয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় টমটমের যাত্রী শফি আলম (১৪) নিহত হয়েছেন, পেশায় কাঠমিস্ত্রী।
উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মো. নুরু প্রকাশ লালুর পুত্র।

বুধবার ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানা সংলগ্ন ঢালারধোয়ার এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একটি টমটম ও একটি স্ক্র্যাব মালবাহী ভ্যান একসাথে ঈদগাঁও বাসষ্টেশন অভিমূখে যাচ্ছিল।

এসময় কক্সবাজার অভিমূখী একটি বাস টমটমের পেছনের দিকে ধাক্কা দেয়।

ধাক্কায় টমটমটি দুমড়ে মুচড়ে যায়। এতে যাত্রী কিশোর শফি আলম ঘটনাস্থলেই মারা যায় এবং আরো দুইজন যাত্রী গুরুতর আহত হয়।

ওসি মেহেদি আরো বলেন, ধাক্কা দিয়ে বাসের ড্রাইভার বাস চালিয়ে পালিয়ে যায়। তাই কোন কোম্পানীর বাস সেটি সনাক্ত করা যায়নি। আহত দু’জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট