1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার

বোয়ালখালী কারখানায় কাজের সময় মেশিনে আঘাত, চমেকে মারা গেলেন শ্রমিক

  • সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৯৫ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে কারখানার মেশিনের আঘাতে আহত হয়ে মো. বেলায়েত হোসেন (৪৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বেলায়েত হোসেন উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামের ইসহাক মাস্টার বাড়ির বাসিন্দা এবং মৃত আবুল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন হেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, বেলায়েত শাকপুরা মিলিটারি পুল এলাকার ‘বিসমিল্লাহ ফেব্রিকস’ কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সোমবার সকাল ৮টায় কাজে যোগ দেন তিনি। বিকেল ৩টার দিকে অসাবধানতাবশত একটি মেশিনের আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে মেঝেতে পড়ে যান।

পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। পরে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট