1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বোয়ালখালীতে বল বাড়িতে ভয়াবহ ডাকাতি, যুবক আহত

  • সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৯১ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানুনগোপাড়া বল বাড়িতে মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় দীপাকর বলের পুত্র অর্পন বল (২৪) গুরুতর আহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে প্রবাসী দীপাকর বলের বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাত দলের সদস্যরা ঘরের প্রধান দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা তিনজন ভিতরে ঢুকে অর্পন বল ও তার মা পলি বলকে হাত-পা বেঁধে ফেলে এবং লোহার রড দিয়ে অর্পনের মাথায় আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় অর্পনকে ভোর ৪টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

ভুক্তভোগী পলি বল জানান, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২৫ বছরের নিচে। তাদের একজনের মুখে মাস্ক ছিল না। ডাকাতদের কাছে ধারালো অস্ত্র ও ‘ফাইফ গান’-এর মতো একটি অস্ত্র ছিল।

ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, সাড়ে তিন লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে তারা ঘরের ভেতরে অবস্থান করে বলেও জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, ভোর ৫টার দিকে মাথায় গুরুতর জখম নিয়ে আসা অর্পন বলকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

দুপুর ১২টার দিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট