1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত সংগীত শিল্পী শহীদ ফারুকী পটিয়ার আলোকিত সন্তান। ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

চট্টগ্রামের আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালালেন ২ আসামি

  • সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় দুই আসামি পালিয়েছেন। মঙ্গলবার জেলা আদালত ভবনের নিচ তলার হাজতখানার সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পালানো একজন ইকবাল হোসেন ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার হোসেন নামে আরেকজন সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি।

ইকবাল ও আনোয়ারকে মঙ্গলবার কারাগার থেকে আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে নিচতলায় হাজতখানায় রাখা হয় তাদের। দুপুরে অন্য আসামিদের সঙ্গে ফের তাদের কারাগারে নিতে হাজতখানা থেকে বের করা হলে কৌশলে তারা সটকে পড়েন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও গণমাধ্যম) মো. রাসেল বলেন, আদালত থেকে দুই আসামি পালিয়েছে। তাদের খুঁজতে অভিযান চলমান রয়েছে।

আসামি পলায়নের ঘটনা খতিয়ে দেখার বলেন এ পুলিশ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট