1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

স্কুল বন্ধুদের হাতে খুন ৭ম শ্রেণীর ছাত্র রাহাত

  • সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৫৫ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে চার বন্ধু মিলে ৭ম শ্রেণি পড়ুয়া এক বন্ধুকে মারধরের পর আহত অবস্থায় ধাক্কা দিয়ে নদীতে ফেলে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ঐ চার বন্ধুকে জিজ্ঞাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

আজ বুধবার (৩০শে এপ্রিল) সকাল ৭টার দিকে নগরের হামিদচরের নদী থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুলপড়ুয়া ছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরিদের পাড়ার মো. লিয়াকত আলীর ছেলে ও নগরের সানোয়ারা ভয়েস স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দীন। তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, ২৯শে এপ্রিল স্কুল ছুটিতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে হারিয়ে যায় রাহাত। এসময় ৪ বন্ধু মিলে শত্রুতার জেরে পূর্বের একটি ঘটনা নিয়ে তাকে মারধর করে নদীতে ফেলে দেয়। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) বলেন, স্থানীয়রা সকাল ৭ টার দিকে হামিদচরে একটি লাশ দেখে খবর দিলে রাহাতের লাশটি পুলিশ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্তের জন্য জিজ্ঞাবাদে তার চার বন্ধুকে হেফাজতে নেওয়া হয়েছে।

খুনের ঘটনায় চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, চার বন্ধু মিলে এক বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট