1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চোরাচালান রুখতে মরিয়া বিজিবি: নাইক্ষ্যংছড়ি সীমান্তে ট্রাকভর্তি পণ্য ও ২০ বার্মিজ গরু জব্দ

  • সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৫৪ পঠিত
আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪ বিজিবি পৃথক অভিযানে ২০টি বার্মিজ গরু ও একটি ট্রাকভর্তি চোরাই সুপারি জব্দ করা হয়েছে।

বিজিবি সুত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ভাল্লুক খাইয়া ও ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বার্মা (মিয়ানমার) থেকে গরু প্রবেশের চেষ্টা চালায় চোরাকারবারিরা। বিষয়টি টের পেয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কপিল উদ্দিন কায়েসের নির্দেশনায় ও পরিচালক আল আমিন হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০টি বার্মিজ গরু জব্দ করা হয়।

এর আগের দিন, সোমবার (২৯ এপ্রিল) ৩৪ বিজিবির পৃথক একটি অভিযানে একটি ট্রাকভর্তি চোরাই সুপারি জব্দ করা হয়।

৩৪ বিজিবি সুত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করছে। সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। সীমান্ত রক্ষা ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, বিজিবির এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এসব তৎপরতায় সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট