1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে বোয়ালখালীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

  • সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩২০ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিনকে গাজীপুরে পিটানো ও কারাগারে মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সারাদেশের মত বোয়ালখালীতে সড়ক অবরোধ করেছে আহলে সুন্নত ওয়াল জামা’আত।

সোমবার (০৫ মে) সকাল ৯ টায় থেকে ১২ টা পর্যন্ত উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে বোয়ালখালীর আরকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

পরে অবরোধ কর্মসূচি শেষে ফুলতল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সদর প্রদক্ষিণ করেন অবরোধকারীরা।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘ভয়ংকর হয়ে উঠেছে মব ভায়োলেন্স। সরলতার সুযোগ নিয়ে নিরীহ আলেমদের পিটিয়ে মারা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কাদের কথায় এসব অপরাধকে আশ্রয় দিচ্ছেন?

বক্তারা হুশিয়ারি করে দিয়ে আরও বলেন, ‘যদি দ্রুত পদক্ষেপ না নেন তাহলে এদেশের শান্তি প্রিয় মানুষ আবারো রাস্তায় নামবে, আরেকটি ৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটে যাবে।’

বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সেক্রেটারি আখতার হোসেন তালুকদার, এস এম জসিম উদ্দিন, সোহাইল আজাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফুল ইসলাম, উপজেলার শাখার নঈম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার, আবু তৈয়ব তাহেরী রোকন প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭শে এপ্রিল মিথ্যা অভিযোগে গাজীপুরের পুবাইলে তাকে পিটুনি দেয় স্থানীয়রা। এ সময়ে তাকে হেনস্তার পাশাপাশি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।খবর পেয়ে পরে পুবাইল থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরদিন কারাগারে মারা যান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট