1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান: খড়ের গাদা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৬৪ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) একটি বিশেষ অভিযানে আলী হোসেন নামের এক স্থানীয় ব্যক্তির খড়ের গাদা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু বিওপি’র একটি বিশেষ টহল দল সকাল থেকেই ঘুমধুম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। একপর্যায়ে একটি কাপড় মোড়ানো ব্যাগ সন্দেহভাজনভাবে খড়ের গাদায় লুকিয়ে রাখতে দেখে সদস্যরা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীর সদস্যরা তুমব্রু’র মধ্যপাড়া খাল পেরিয়ে সুযোগে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরে উদ্ধার করে ব্যাগ খুলে দেখা যায়, তাতে বার্মিজ ইয়াবা ভর্তি প্যাকেট রয়েছে। মোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য কোটি টাকার উপরে বলে ধারণা বিজিবি’র।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন,”আমরা মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশের সুনির্দিষ্ট তথ্য পেয়েছিলাম। সেই অনুযায়ী তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন,”সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। মাদকচোরাকারবারীদের ঠেকাতে আমরা সর্বদা  প্রস্তুত।”

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ প্রতিবেদককে বলেন, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানকারীরা সক্রিয়। তবে বিজিবির অভিযান আগের তুলনায় আরও জোরদার হওয়ায় এসব অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দীর্ঘদিন ধরে মাদক পাচারের জন্য ব্যবহৃত হয়ে আসছে। তবে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে এসব রুট বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট