1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপিত হলো রবীন্দ্র জয়ন্তী।

  • সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪০৪ পঠিত

রবীন্দ্র বন্দনা, কবিতা, গান, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে আজ ৯ মে, শুক্রবার সন্ধ্যায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, কবি ও প্রাবন্ধিক লায়ন মোহাম্মদ আবু সালেহ, মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হারুনুর রশীদ, আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক রাজিউর রহমান বিতান, সমাজ সেবক শাহাদাত হোসাইন। বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, তবলা প্রশিক্ষক নিতাই পদনাথ, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে।

প্রত্যয়য়ের সদস্য এঞ্জেলিনা বড়ুয়া ও নাফিফা কাউসার ত্বাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বা মহাজ্ঞানী ভাবলে রবীন্দ্রনাথ আমাদের কাছে আপন হবে না। রবীন্দ্রনাথকে ভাবতে হবে বন্ধু হিসেবে, কাছের মানুষ হিসেবে। তবেই রবীন্দ্রনাথ আবেগ, ভালোবাসা ও চিরন্তন সত্য হিসেবে আমাদের কাছে থাকবে। বাঙালি ও বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা গান, সাহিত্য ও শিল্পকর্মকে পৃথিবীর কাছে  প্রতিষ্ঠিত করেছেন। রবীন্দ্রনাতের চেতনা মানুষকে বরাবরই আলোর পথ দেখিয়ে যাবে।

অনুষ্ঠানে একে একে ২১ জন শিল্পী রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন। ১২ জন শিল্পী রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। সেই সাথে দলীয় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট