1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন

  • সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ২২৯ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধিঃ

“মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ই মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় এই জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

উক্ত অনুষ্ঠানে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কিতাব আলী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শাহিন আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান।

এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা প্রধান ও বিভাগীয় মীর কামাল হোসেন, উপজেলা রিসার্স সেন্টারের পরিচালক আব্দুল হালিম, মাহিল্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কণ সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একটি জাতির উন্নয়ন নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার উপর। তাই সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জন ও নৈতিকতা বিকাশের মাধ্যমে একজন সুসন্তান, সুনাগরিক এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠা।

বক্তারা আরও বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তিনটি প্রধান উপাদান অপরিহার্য—শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এই তিন পক্ষের পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও দায়িত্ববোধ থাকলে একটি কার্যকর ও সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। পাশাপাশি সরকারের সক্রিয় ভূমিকা এবং শিক্ষানীতির যথাযথ বাস্তবায়নও জরুরি।

আলোচনা সভা শেষে স্কুল ভিত্তিক অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের মাঝে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট