1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

লালখান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাংচুর

  • সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৪৪ পঠিত

এম,আনিসুর রহমানঃ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ রাতে খুলশী থানাধীন লালখান বাজার হাইলেভেল রোড়ে এই ঘটনা ঘটে৷ নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা জানান আজ চট্টগ্রামে বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিগত কয়েকদিন ধরে শক্তি প্রদর্শনের তৎপতা চলছিলো,আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপন গ্রুপ ইসমাঈল গ্রুপের ওপর হামলা করে। এদিকে স্থানীয়রা জানিয়েছে দেশীয় অস্ত্র নিয়ে একটি গ্রুপ আকষ্মিক প্রতিপক্ষ গ্রুপের উপর হামলা চালায়৷ এসময় একাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানা গেছে৷ এসময় বিএনপি’র দলীয় কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালানোর পাশাপাশি একাধিক দোকান ও একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর চালানো হয়৷ এক নারী দোকানদার অভিযোগ করে বলেন, ওরা কোন কথা ছাড়াই আমার সিগারেটের দোকানের মালামাল ছুড়ে ফেলতে থাকে৷ এক পর্যায়ে দোকানে থাকা সিগারেট ও নগদ ২ থেকে আড়াই হাজার টাকা লুট করে নিয়ে যায়৷ এই ঘটনায় তিনজন আহত হয়েছে বলে বিএনপির একাংশ অভিযোগ করেছে৷

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট