1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নাইক্ষ্যংছড়িতে ঝিরির কুপে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

  • সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৭৩ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মেহেরপুর গ্রামে খেলতে গিয়ে ঝিরির কুপে পড়ে মো. তাকরিম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু তাকরিম মেহেরপুর এলাকার বাসিন্দা আব্দুল গফুর ও সেলিনা আক্তারের ছেলে। অন্যান্য দিনের মতোই সে খেলতে বের হয়েছিল। খেলার সময় অসাবধানতাবশত সে বাড়ির পাশের একটি ঝিরির কুপে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রশাসক মো. মাহবুব এলাহি বলেন, “এমন করুণ মৃত্যুতে আমরা শোকাহত। এলাকাবাসীকে অনুরোধ করছি, ঝুঁকিপূর্ণ জলাশয়গুলো ঢেকে রাখা বা নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে সচেতন হোন।”

৩৪ বিজিবির চাকঢালা বিওপির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত ঝিরির পানিতে পড়ে যায়।”

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “শিশুটির মৃত্যুকে অপমৃত্যু হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তারা ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।”

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট