1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

  • সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৪৯ পঠিত

এম,আনিসুর রহমান

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম সাম্য, তিনি ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহপাঠীরা। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক। তিনি বলেন, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন, তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সাম্য ও তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বাইক আরোহীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ৮-১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা সাম্যের মাথা ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়, তিনি গুরুতর আহত হন। সাম্যের বন্ধু বায়েজিদ বলেন আমরা কালী মন্দিরসংলগ্ন ক্যান্টিনে আড্ডা শেষে বের হচ্ছিলাম,তখন হঠাৎ দুর্বৃত্তদের হামলার শিকার হই। সাম্য ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে অচেতন হয়ে পড়ে। পরে মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সাম্যকে ঢামেকে নেওয়া হয়, তবে সেখানে তিনি মারা যান। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।
নিহতের সহপাঠি আশরাফুল ইসলাম রাফি জানান সাম্য থাকতেন এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট