1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

  • সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৯৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক,নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯ হাজার ৪৯০ পিস বার্মিজ ইয়াবা, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোনসহ একজন মাদক চোরাকারবারীকে আটক করেছে।

বুধবার (১৪ মে) সকালে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা।

আটককৃত ব্যক্তির নাম মো. হেলাল (১৯)। তিনি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে—৯,৪৯০ পিস ইয়াবা, একটি সিএনজি, নগদ ১,৬৫০ টাকা এবং একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩২ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিব) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কফিল উদ্দিন কায়েস বলেন,
“চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

এদিকে সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান সীমান্তে মাদক চোরাচালান কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়োজিত ১১ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনসহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ রোধে নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট