1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

গাভী নিয়ে গেছেন নেতা, বাছুর কোলে আদালতে নারী

  • সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৪৯ পঠিত

এম, আনিসুর রহমানঃ

স্বামীর কাছে ঋণের টাকা পাবেন বলে এক নারীর শেষ সম্বল দুধের গাভীটি নিয়ে গেছেন বিএনপির এক নেতা। তাই গাভীর এক মাস বয়সী বাছুরটিকে কোলে নিয়ে বিচার চাইতে আদালতে আসেন ওই নারী, ভুক্তভোগী নারীর নাম নার্গিস আক্তার। বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে। স্থানীয়রা জানান, তার স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকাছাড়া।
গৃহবধূ নারগিস আক্তার জানান,গত কয়েক মাস ধরে স্বামী তার খোঁজ খবরও রাখছেন না। গার্মেন্টসে চাকরি করে তিল তিল করে কিছু অর্থ জমিয়ে সম্প্রতি একটি দুধের গাভী কিনেছেন নারগিস। তার এক মাসের একটি বাছুরও আছে। কিন্তু নারগিসের স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা দাবী করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলাল খান বুধবার (১৪ মে) সকালে দুধের গরুটি নিয়ে যায়। মা গরুটিকে নিয়ে যাওয়ায় দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বসে বোতলে করেই বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায় নারগিসকে। অভিযুক্ত মোঃ বেলাল খান বলেন ৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দিই,যা এখন সুদে-আসলে ৩০ হাজার টাকায় দাড়িয়েছে,আমার টাকা না দেয়ার কারণে আমি গরু নিয়েছি। তবে এ ঘটনায় আদালতে কোন মামলা হয়নি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরটিকে মা গরুর দুধ খাওয়ানোর জন্য বেলাল খানের বাড়িতে রওনা হন গৃহবধূ নারগিস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট