1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

তথ্য উপদেষ্টার ওপর হামলাঃ নিন্দা জানালেন সিইউজে ও চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ

  • সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৭১ পঠিত

এম,আনিসুর রহমান

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর এক শিক্ষার্থী বোতল নিক্ষেপ করেন। রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক এক যুক্ত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিবৃতিতে বলা হয়েছে, নতুন হল নির্মাণ, ক্যাম্পাস সম্প্রসারণ ও আবাসন-সংকট নিরসনের দাবিতে গতকাল বুধবার (১৪ মে) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়ই নয়, এটা দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধের শামিল। অথচ শিক্ষার্থীদের ওই কর্মসূচিতে তাদের দাবিদাওয়া শুনতে বড় মন নিয়ে উপস্থিত হয়েছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্রের একজন প্রতিনিধির ওপর এ ধরনের হামলা দেশকে অস্থিতিশীল করার অংশ হয়ে থাকতে পারে। আন্দোলনের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা অনাকাঙ্ক্ষিত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট