1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযান: ২ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

  • সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৬১ পঠিত

আনোয়ার হোছাইন(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে দুই হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের টিম।

বুধবার (১৫ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত টিভি টাওয়ার সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) এম এস কিবরিয়া। সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) আবুল কাশেম এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।

আটককৃত যুবকের নাম মোঃ ওসমান গনী (৩০)। তিনি কক্সবাজার সদর উপজেলার জিলংঝা হাজী পাড়ার গুরা মিয়া ও গুল বাহারের পুত্র। অভিযানের সময় তার কাছ থেকে ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ বিষয়ে, ঘুমধুম তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এক পর্যায়ে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালালে ইয়াবার চালানটি উদ্ধার হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী ঘুমধুম এলাকা মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পুলিশ মাদকের করিডোর দমনে সক্রিয় রয়েছে।

আটক যুবককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট