1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

শহীদ এখলাছুর রহমানের ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন

  • সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৮৯ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বোয়ালখালীর প্রথম সন্তান এখলাছুর রহমানের ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে খেলাঘর বোয়ালখালী উপজেলা শাখা। শুক্রবার (১৬ মে ২০২৫) বিকেলে উপজেলার অস্থায়ী কার্যালয়ে গান, কবিতা, কথামালা ও কেক কেটে এই বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আবুল ফজল বাবুল। সঞ্চালনায় ছিলেন রাজিয়া সুলতানা।

আলোচনা পর্বে বক্তারা শহীদ এখলাছুর রহমানের জীবন ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, “তাঁর মতো শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারছি। নতুন প্রজন্মকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোজাম্মেল হক এরশাদ, কামরুল হাসান, শাহ আলম বাবলু, রিয়া মল্লিক, পুষ্পিতা তালুকদার, কায়ফা আকতার, অনন্যা বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন ও কেক কাটার মাধ্যমে শহীদ এখলাছুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়।

উল্লেখ্য, শহীদ এখলাছুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। তাঁর স্মৃতি ও অবদান আজও বোয়ালখালীবাসীর গর্ব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট