1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১২ পর্ব তম অনুষ্ঠিত  ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৫৭০ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন রাজপথের লড়াই বনাম ড্রয়িংরুমের আধিপত্য: ত্যাগী কর্মীদের অস্তিত্বের সংকট ও সমসাময়িক বাস্তবতা — প্রফেসর ড. আসিফ মিজান অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা

নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়—গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪১৬ পঠিত

ঢাকা, ১৭ মে ২০২৫:
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা সভা। আয়োজক ছিল মানবাধিকারভিত্তিক সংগঠন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ (বিএনসিসি)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোমালিয়া দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান,
উদ্বোধক ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ কামাল জামান মোল্লা, ওয়ালিংটন নিউজ মিডিয়ার আন্তঃদেশীয় সম্পাদক ডা. সাকিরা নোভা, সেন্টার ফর ইকোনমিক অ্যাডভান্সমেন্ট এর সিইও জাকিয়া আক্তার, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, শাইখ শাহ মোহাম্মদ শামছুদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ এস. এ. মামুন, মোঃ শাহজাহান কবির প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।

বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও রাজনৈতিক সদিচ্ছা।

অনুষ্ঠানের শেষভাগে একটি কার্যকর কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়, যাতে সমাজের প্রতিটি স্তরে সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এই সময় আরও বক্তব্যে রাখেন- জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসাইন ঈসা, কবি শাহানা সুলতানা, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, অফিস সহকারী রাহেনা আক্তার,নাসিমা গাজী, সোনিয়া সরকার, সৈয়দ আহমেদ শান্ত, মানবিক পুলিশ মুক্তা চৌধুরী, মোয়াজ্জেম হোসেন বুলবুল,নিপা আক্তার, আবু জাফর দেওয়ান, বলাকা বেগম, ইয়াসিন খন্দকার, মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট