1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

সিংগাইরে বালিকা মাদরাসার প্রিন্সিপালের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

  • সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৫৩ পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের একটি মাদ্রাসার আবাসিক (৯) বছরের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে।লক্ষীপুর হযরত ফাতেমা মুহাম্মদ (সঃ) বালিকা মাদ্রসা ও এতিম খানার প্রিন্সিপাল মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে চলছে তদবির। রোববার (১৮ মে) ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে দুপুরে মাদ্রাসায় জড়ো হয় ভিকটিমের পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয়রা। এ সময় ভিকটিমের পরিবার জানান, তাদের মেয়ে ১ম শ্রেণীর আবাসিক ছাত্রী। গত মঙ্গলবার রাত ৮টার দিকে মাদ্রাসার দু’তলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে ধর্ষণ করে মাদ্রাসার প্রিন্সিপাল জাহাঙ্গীর। ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীর মা জানান, আমার মেয়ে শনিবার সন্ধ্যায় ওর বাবার ফোনে আমার সাথে কথা বলতে চায়। আমি বাড়িতে না থাকায় কথা বলতে পারিনি। পরে রোববার সকালে মাদ্রাসায় চলে আসি। মেয়ে আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরে ধর্ষণের বিষয়টি আমাকে জানায় । হুজুরের কাছে আমরা মেয়ে দেই দ্বীনের শিক্ষা নিতে, সেই হুজুর ছোট একটা মেয়েকে ধর্ষণ করল! তিনি ধর্ষক প্রিন্সিপালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অভিযুক্ত জাহাঙ্গীর ধর্ষণের কথা অস্বীকার করে বলেন, ঘটনাটি সম্পুর্ন মিথ্যে। আমি তাকে টাচও করিনি।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম.তৌফিক আজম বলেন,আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, প্রিন্সিপাল ও মাদরাসাটির মালিক জাহাঙ্গীরের বিরুদ্ধে ইতিপূর্বেও এ রকম একাধিক ঘটনা ঘটিয়ে ধামাচাপা দেয়ার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট