1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

নকল উত্তেজক ওষুধের কারখানায় পুলিশের অভিযান গ্রেপ্তার ৪

  • সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৮২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় গোপনে তৈরি হচ্ছিল বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ।

সোমবার (১৯ মে) রাতে কুলগাঁও দাইয়াপাড়া নয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

গ্রেফতারকৃত রা হলেন মো. জাকারিয়া (৩৫), নাঈম ইসলাম অনিক (২৮), মো. আনিছ (৩৫) ও মো. জুনায়েদ (২০)।

বিষয়টির তথ্য নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে অভিযানে গিয়ে চারজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে নয়ামাজার রোডের ওসমানের বিল্ডিংয়ের নিচতলা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম।

তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে ইতোমধ্যে নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে এই অবৈধ ওষুধ কারবার চালিয়ে আসছিল বলে আমরা ধারণা করছি।’

পুলিশ বলছে, জব্দ মালামালের মধ্যে বিদেশি ওষুধের নকল কভার, প্যাকেট, ক্যাপসুল তৈরির খালি শেল ও মেশিন রয়েছে। এসব ওষুধ শহরের বিভিন্ন এলাকার ওষুধের দোকানে সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট