1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

ভাইয়ের হাতে ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক

  • সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪১৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চান্দগাঁও এর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তার দুজন হলেন- রাউজান নোয়াপাড়া এলাকার বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাসরত মৃত জালাল আহমেদের ছেলে মো: জাহেদ (২৭) এবং তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম প্রঃ ওহি (২৬)।

এর আগে একইরাতে চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক-বি, রোডেট ৪র্থ তলার নিজ বাসায় মোঃ সাহেদ (৩৫)-কে দাঁড়ালো অস্ত্র দিয়ে খুন করেন তার আপন ভাই জাহেদ ও তার স্ত্রী ওহি। পরে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে তারা গ্রেপ্তার হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, ভাই ও ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট