1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

পতেঙ্গা সৈকতে ঢাকাইয়া আকবর নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ, সন্দেহে ছোট সাজ্জাদের বাহিনী

  • সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৮৮ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় শুক্রবার (২৩ মে) রাতে চাঞ্চল্যকর এক গোলাগুলির ঘটনা ঘটে, সৈকতের জনসমাগমের ভেতর সরাসরি লক্ষ্য করে গুলি চালানো হয় সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরের ওপর। গুলিতে আহত হন আরও একজন নিরীহ পথচারী। প্রাথমিক তদন্তে এটিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো “টার্গেট কিলিং”-এর ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। পুরনো অপরাধী গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পশ্চিম পাশে আকবর ও তার সহযোগীরা একটি দোকানে বসে ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন অস্ত্রধারী যুবক আকবরকে একাধিকবার গুলি করে। আকবর দৌড়ে পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তদন্ত সূত্রে জানা গেছে, এই হামলার পেছনে রয়েছে দীর্ঘদিনের অপরাধী দ্বন্দ্ব। চট্টগ্রামের অপরাধ জগতে পরিচিত নাম ছোট সাজ্জাদ—বর্তমানে কারাবন্দি। তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে ঢাকাইয়া আকবর,এই সন্দেহে সেই প্রতিশোধের অংশ হিসেবেই এই সশস্ত্র হামলা হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সোহেল পারভেজ বলেন, এই হামলা পরিকল্পিত। আকবরের শরীরে একাধিক গুলি লেগেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। হামলার ধরন দেখে আমরা মনে করছি এটি পেশাদার সন্ত্রাসী চক্রেরই কাজ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট