1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী সভা অনুষ্ঠিত সংগীত শিল্পী শহীদ ফারুকী পটিয়ার আলোকিত সন্তান। ওমানে সড়ক দুর্ঘটনায় পটিয়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের কারিগরি দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪০৯ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতাধীন Society for Participatory Education and Development (SPED) এর কারিগরী সহায়তায়, ব্রাইট বাংলাদেশ ফোরাম(BBF) ও বলিপাড়া নারী কল্যাণ সমিতির( BNKS) এর যৌথ উদ্যোগে দু’দিন ব্যাপী চট্টগ্রাম ও বান্দরবানের ৪৪টি সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিদের নিয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ সম্পন্ন হয়।

শনিবার ২৪ মে ও আজ রবিবার ২৫ মে দুইদিন ব্যাপি চট্টগ্রামের স্টেশন রোডস্থ হোটেল এশিয়ান এস আর কনফারেন্স রুমে সম্পন্ন হয়। উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন SPED এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।উক্ত প্রশিক্ষণে নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের সংগঠনের অগ্রগতি, দক্ষতা, অধিকার ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

উক্ত প্রশিক্ষণের উপস্থিত ছিলেন সুশীল প্রকল্পের চট্টগ্রাম হাবের সভাপতি জনাব কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক জনাব আলী আশরাফ আজগরী, বান্দরবান সিএসও হাবের সভাপতি পারভেজ হোসাইন, সাধারণ সম্পাদক সাথী আক্তার সহ ৪৪ জন প্রতিনিধি। এছাড়া বান্দরবান জেলা সমন্বয়কারী ক্যা থুয়াং মারমা, চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন SPED প্রধান নির্বাহী ফয়জুল ইসলাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট