1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

  • সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৯২ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে সাড়ে তিন হাজার ইয়াবা ও এ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)।

রবিবার (২৫ মে) রাত আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড লন্ডন বেকারির সামনে থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।

আটককৃত আসামিরা হলেন মো. ইয়াকুব আলী (৩২) ও মো নজরুল ইসলাম (৩৩)।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে অল্প দামে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বেশি দামে সরবরাহ করত তারা।

অনেকদিন যাবত মাদক পাচারে জড়িত তারা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহন করছে এমন খবর শুনে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট