1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী অসহায় ও নিম্ন আয় রোজাদার পরিবারের পাশে প্রয়াস সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তায় কক্সবাজার সৈকত থেকে বৌদ্ধ ভিক্ষুদের ঢাকামুখী পদযাত্রা বাঘাইছড়িতে নতুন ডিজাইনে বড়ুয়া ইলেক্ট্রনিক্স শুভ উদ্বোধন বোয়ালখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের উদ্যোগে পোপাদিয়ায় ইফতার বিতরণ সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে বৃহৎ ইফতার মাহফিল: প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান

চট্টগ্রামে ‍কুকি-চিনের আরও ১১ হাজার পোশাক জব্দ

  • সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩০১ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি সন্দেহজনক পোশাক (ইউনিফর্ম) জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে এগুলো জব্দ করেছে থানা–পুলিশ। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, এগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম।

এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।’

এর আগে, গত ১৭ মে নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি কেএনএফ’র ইউনিফর্ম জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় তিনজনকে। এরা হলেন- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। এদের মধ্যে সাহেদুল ইসলাম কারখানার মালিক। অপর দুজন ইউনিফর্মগুলো তৈরির অর্ডার এনেছিলেন।

এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের নগরীর বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো তৈরির অর্ডার নেয়া হয়েছিল। গত মার্চে এ অর্ডার কারখানায় এনেছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো তৈরির অর্ডার নেন। চলতি মে মাসে সেগুলো তাদের সরবরাহের কথা ছিল।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, কুকি-চিন (কেএনএফ) পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার একটি নিষিদ্ধ সশস্ত্র জঙ্গি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এর সদস্যরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার বিভিন্ন থানার এলাকায় সশস্ত্র অবস্থায় অবস্থান করে। বিভিন্ন মানুষজনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়, হত্যা, অপহরণ, গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে।

গ্রেফতার ও অজ্ঞাতনামা আসামীরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র ও যোগসাজসে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধন করার প্রচেষ্টায় ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে রাষ্ট্রের সম্পত্তি বিনষ্ট, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের স্বাভাবিক কাজ থেকে বিরত থাকিতে বাধ্য করে, সন্ত্রাসী কার্য সংগঠিত করে অবৈধভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট