1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামে তৃতীয় দফায় কেএনএফর ১৫ হাজার ইউনিফর্ম জব্দ, গ্রেপ্তার ১

  • সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৭৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) রাতে নগরের পাহাড়তলী থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করা হয়।

এ ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রিংভো অ্যাপারেলস এর এমডি মতিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আগের মতোই পুলিশ কর্মকর্তাদের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

এর আগে সোমবার (২৬ মে) চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়।

তারও আগে ১৭ মে রাতে কারখানা থেকে ২০ হাজার ৩০০টি পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলায় গ্রেপ্তার দেখানো হয় পোশাক কারখানার মালিক সাহেদুল ইসলাম ও ইউনিফর্ম তৈরির কার্যাদেশ নিয়ে আসা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে। এছাড়া রাঙামাটির কাপ্তাইয়ের মংহ্লাসিং মারমাকে (৩৭) আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, গত মার্চ মাসে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহ্লাসিং মারমা প্রকাশ মং নামের একজনের কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন। মংহ্লাসিংকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায়। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের কথা ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট