1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

নগরীর চান্দগাঁওয়ে ছিনতাইকারীসহ তিন আসামি গ্রেপ্তার

  • সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৭০ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ এক বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় চালানো পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—ছিনতাই চক্রের সক্রিয় সদস্য মো. রিফাতুল করিম রাব্বী (২৪), নিয়মিত মামলার আসামি আব্দুল্লাহ আল তোহা (২৫) এবং জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বোরহান (৫০)।
ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
বুধবারের অভিযানে তাদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট