1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) নিরস্ত্র পদে ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব

  • সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৫৩ পঠিত

এম,আনিসুর রহমান

বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) নিরস্ত্র পদে ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব
করেছে পুলিশ সদর দপ্তর। এই নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের প্রস্তাব করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মো. আবুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের কাছ থেকে নিরস্ত্র এএসআই পদে প্রয়োজনীয় এই জনবল নিয়োগের অনুমোদন পেলে যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো এবং জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এএসআই (নিরস্ত্র) পদে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ছাড়া, প্রস্তাবিত নিয়োগে সরকারের নীতিগত নির্দেশনা অনুসরণ করা হবে। সেই লক্ষ্যে কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে বিশেষ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান এবং পরীক্ষা সংক্রান্ত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এই প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এটি হবে সাম্প্রতিক সময়ে পুলিশের সবচেয়ে বড় নিয়োগ উদ্যোগগুলোর একটি, যা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট