1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বান্দরবানে সরকারি যাকাত ফান্ড হতে দরিদ্র ও দুস্থদের মাঝে নগদ অর্থ অনুদান বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৩০ পঠিত

সুমন চৌধুরী

বান্দরবান সদর প্রতিনিধি

বান্দরবান উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান সদর এর যৌথ আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের সরকারি যাকাত ফান্ড হতে হতদরিদ্র ও দুস্থদের মাঝে যাকাতের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৪ই জুন বুধবার বেলা ১২টায় বান্দরবান সদর উপজেলার হল রুমে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এর সভাপতিত্বে ও বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো: জাহাঙ্গীর আলম সজীব এর সঞ্চালনায় সরকারি যাকাত ফান্ড হতে হতদরিদ্র ও দুস্থদের মাঝে যাকাতের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো:সেলিম উদ্দিন, বান্দরবানের বিশিষ্ট লেখক ও ইসলামি গবেষক সাংবাদিক মুহাম্মদ আলী এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গণশিক্ষার সম্মানিত শিক্ষক মাওলানা আবুল কাশেম, মাওলানা ওমর ফারুক। এলাকার হতদরিদ্র ৯২ জন উপকার ভোগী মধ্যে এই অর্থ বিতরণ করা হয় । অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালকের বক্তব্যে বলেন, বর্তমান সরকার দরিদ্র পরিবারদের প্রতি আন্তরিক। বিশেষ করে বান্দরবান পার্বত্য অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবন ও মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তাই সরকার যাকাত ফান্ডের অর্থ গরীব অসহায়দের জন্য এ বছরও যাকাত ফান্ডের অর্থ বরাদ্দ দিয়েছেন। বান্দরবান সদর উপজেলার ৯২জন দরিদ্রদের মাঝে সর্বমোট ১ লক্ষ ৮৪ হাজার টাকা যাকাতের আর্থিক অনুদান বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট