1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঘাইছড়িতে মাহিল্যা হোসাইনী তরুণ সংঘের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৯৪ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার মাহিল্যা হোসাইনী তরুণ সংঘের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০জুন) সন্ধ্যা ৭ঘটিকায় মাহিল্যা হোসাইনী তরুণ সংঘ পরিচালনা পরিষদের আয়োজনে মাহিল্যা বাজার মুক্ত মঞ্চে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে মাহিল্যা হোসাইনী তরুণ সংঘের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাব্বি’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোঃ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সদস্য মোঃ সুলাইমান মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিল্যা হোসাইনী তরুণ সংঘের পৃষ্ঠপোষক মো: শহিদুল ইসলাম সহ অত্র সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও বিগত এক বছরের অর্জন নিয়ে বক্তব্য রাখেন অত্র সংগঠনের হিসাব রক্ষক মোঃ জহিরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি একটি ইসলামিক অরাজনৈতিক, সামাজিক এবং মানবিক সংগঠন। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামি সমাজ বিনির্মানে অগ্রণী ভুমিকা পালন করা। বিশেষ করে তরুণ সমাজকে ইসলামি পন্থায় সামাজিক, ধর্মীয় ও আর্থ সামাজিক ভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলা।

আলোচনা সভার শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আহমদ আলী। পরে আগত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট