1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন পটিয়ায় ইসরাফিলের পরিবারকে মানবতার বন্ধনের অর্থ সহায়তা প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত 

এবার কোরবানি হয়েছে ৯১ লাখ পশু, অবিক্রীত ৩৩ লাখ

  • সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৮২৯ পঠিত

এম,আনিসুর রহমান

এবারের ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে। আর কোরবানিযোগ্য ৩৩ লাখ পশু বিক্রি হয়নি। কোরবানির পশুর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ মঙ্গলবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এবার ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি গরু-মহিষ, ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি ছাগল-ভেড়া এবং অন্যান্য পশু ৯৬০টি। অধিদপ্তর বলছে, স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র‍্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের কোরবানির পশুর হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ছোট, মাঝারি ও বড় আকারের তিনটি গ্রাম থেকে কমপক্ষে ১ শতাংশ নমুনা সংগ্রহ করে এই হিসাব করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি কোরবানির পশু বিক্রি হয়নি। কারণ, এ বছর কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল। অবিক্রীত এসব পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার পড়বে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সিলেট বিভাগে সবচেয়ে কম ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু কোরবানি হয়েছে। আর সবচেয়ে বেশি ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে।
এ ছাড়া ঢাকা বিভাগে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি,চট্টগ্রাম বিভাগে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি,খুলনা বিভাগে ৮ লাখ ৪ হাজার ২২৪টি,বরিশাল বিভাগে ৪ লাখ ৭৮৩টি,রংপুর বিভাগে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি পশু কোরবানি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট