1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)

  • সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৪৭ পঠিত

মোহাম্মদ আলবিন, চট্টগ্রাম

শুক্রবার ১৩ জুন বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নগদ অর্থ ও কাপড় তুলে দেন।

এসময় শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ডাক্তার ইউনুস,সাবেক সদস্য সচিব হাজ্বী ইউনুস,জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক বাহাদুর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির,সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সওদাগর, মোহাম্মদ জিয়াউর রহমান, বিএনপি নেতা ছগির, যুবদল নেতা গিয়াস উদ্দীন সিকদার, সিরাজ, মফজল আহমদ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি তানিম, ছাত্রদল নেতা তালেব, আলী ইসলাম ও শাকিব প্রমুখ।

উল্লেখ্য, ১৩ জুন শুক্রবার রাতে শীলকূপের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের হেডপাড়া কালু মাঝির বাড়িতে অগ্নিকান্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- মৃত আলী আকবরের পুত্র আবুল কালাম বাবুল, মৃত আলী হোসেন এর স্ত্রী মরিয়ম বেগম, মৃত আলী আকবরের পুত্র নুরুল আলম, কালু মাঝির কন্যা রেহানা বেগম, কালু মাঝির পুত্র মনির উদ্দিন ও নুর মোহাম্মদ, মো. হোছাইনের স্ত্রী মিনার বেগম, মৃত মোহাম্মদ আলীর স্ত্রী রোজিনা বেগম, কালু মাঝির স্ত্রী রহিমা বেগম, মো. হোসনের পুত্র মো. শাকিল, নুরুল আলমের মেয়ে কহিনুর।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট