1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামের আনোয়ারায় হাসপাতালে ডাক্তার না থাকায় রোগীদের চরম দুর্ভোগ

  • সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৬৯ পঠিত

মোহাম্মাদ আলবিন,আনোয়ারা, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলাবাসীর কোনো কাজে আসে না। এখানে প্রায়ই সময় ডাক্তার থাকেনা বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে চলছে বেহাল দশায় চিকিৎসা। উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে আসা রোগীরা হরহামেশাই পড়ছেন চিকিৎসা বিহীন দুর্ভোগে। সেবা নিতে আসা রোগীরা বহির্বিভাগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বসে থেকেও পাচ্ছেন না ডাক্তারদের দেখা।

সরেজমিনে রোববার সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়,  স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তার উপস্থিত আছেন। সকাল থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও ভিতরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন রোগীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসাসেবা না পেয়ে অনেকেই ক্লান্ত ও হতাশ। গরমে অসুস্থদের অবস্থাও আরও খারাপ হয়ে উঠছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে থাকলেও চিকিৎসকের দেখা মিলছে না। সকাল ১১ টা বেজে গেলেও ডাক্তার না আসায় ভোগান্তিতে পড়েন রোগীরা।
চিকিৎসা সেবা দিতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা কাছে অভিযোগ করে বলেন, সেই কখন থেকে হাসপাতালে দাঁড়িয়ে আছি ডাক্তার নেই। তারা রোগী দেখছেন নিজেদের খেয়াল খুশির মতো।

চিকিৎসা সেবা নিতে আসা মোঃ কামাল (৫৫) জানান, আমি সকাল ৯টায় বুকের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছি। এখন ১১টা বাজে, কিন্তু এখনও কোনো ডাক্তারকে দেখতে পাইনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে আমি খুবই অস্বস্তি অনুভব করছি।

বিলকিস আক্তার (৪৮) নামের এক নারী জানান, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো কোনো ডাক্তার আসেননি। আমার হাঁটুতে ব্যথা রয়েছে, তাই বেশি সময় দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে।

এ অবস্থায় অনেক রোগী বাধ্য হয়ে চলে যাচ্ছেন পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে। অভিযোগ রয়েছে, হাসপাতালে নেই প্রয়োজনীয় ওষুধপত্রও। ভুক্তোভোগীরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ডাক্তাররা আসছেন। ওয়াশরুমে গেছে।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর প্রশাসনিকভাবে নানা পরিবর্তন আনা হলেও আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট