1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

কালিয়াকৈর বি এন পি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু গুপের মধ্যে সংঘর্ষ আহত ২০

  • সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩২৩ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অর্ধ শতাধিক নেতা কর্মী আহত হয়েছে। রবিবার (১৫ জুন) সকালে কালিয়াকৈর বাসস্টান্ডে ঘটনাটি ঘটে।
একাধিক সূত্রে জানা গেছে, গত শনিবার গাজীপুর জেলা বিএনপি ঘোষিত ওই নতুন কমিটিতে নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক ও এম. আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে কালিয়াকৈর উপজেলা কমিটি অপরদিকে মাহমুদ সরকারকে আহবায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপির অপর একটি পক্ষ পদ বঞ্চিত হয়ে সকালে কালিয়াকৈর বাসস্টান্ডে বিক্ষোভ মিছিল করে। অপরদিকে নতুন কমিটির সদস্য সচিব এম আনোয়ার হোসেনের নেতা কর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস বাসস্টান্ডে পৌছালে দু’পক্ষের মধ্যে ইট পাটকেল, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দু’পক্ষকেই ছত্রভঙ্গ করে। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়।

কালিয়াকৈর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠনে আমাদের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। এতে অপর পক্ষের নেতাকর্মীরা আনন্দ মিছিলে হামলা করলে ২০/২৫ জন নেতাকর্মীরা আহত হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পারভেজ আহমেদ জানান, উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। এজন্য এই কমিটিকে বাতিলের দাবিতে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। সেই মিছিলে চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকির নেতাকর্মীরা হামলা করলে আমাদের ১০/১৫ জন নেতাকর্মী আহত হয় ।
কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের জানান, বিএনপির দুই পক্ষের নেতা কর্মীরা মিছিল বের করে। পুলিশ এসে দুইপক্ষকে শান্ত করে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট