1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

এপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ

  • সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৩৫ পঠিত

 

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব নীলাচল-এর আয়োজনে বান্দরবানে অবস্থিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের জন্য আয়োজন করা হয় এক বিশেষ “ফল উৎসব”।

১৭ জুন (মঙ্গলবার) আয়োজিত এ উৎসবে মৌসুমি ফলের মধ্যে আম, কাঁঠাল, আনারসসহ বিভিন্ন পুষ্টিকর ফল পরিবেশন করা হয় মাদ্রাসার এতিম শিশুদের মাঝে। শিশুদের মুখে হাসি ফোটাতে নেয়া এ উদ্যোগে ছিলো আনন্দঘন পরিবেশ।

উৎসবের উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ও জেলা-৩ এর প্রধান উপদেষ্টা মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৩ এর অতীত গভর্নর মোঃ কামাল পাশা, এপেক্স ক্লাব অব নীলাচলের সদ্য অতীত সভাপতি হিলি প্রু, অতীত সভাপতি নিলাধন তনচঙ্গা, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর ডা. বামং (সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা), এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি মোঃ মোজাম্মেল হক এবং মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মোঃ শাহেদুল।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পুষ্টির প্রতি সচেতন করতে এ ধরনের আয়োজন করা হয়। এপেক্স ক্লাব অব নীলাচল ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট