1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

  • সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৭০ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালীঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকচাপায় নুরুল হুদা (৪১) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল হুদা বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের খালেক সওদাগর বাড়ির মৃত শফিউর রহমানের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, সকালে বোনজামাইয়ের মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-৫৮-৪৩৮৯) বাড়িতে ফেরার পথে জমাদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় নুরুল হুদা দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে পশ্চিম গোমদণ্ডী জমাদারহাট এলাকায় একটি ইটবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা একটি অটোরিকশার কারণে মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক কষে পড়ে যায়। এসময় পেছনে বসা নুরুল হুদা ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক আরিফুর রহমান (৩৫)কে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি (পিরোজপুর-ড-১১-০১২৩) জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট