1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধু নিহত

  • সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৩৩ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার বিএসআরএম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- আনিছ (১৮), আরাফাত (১৮) ও রিয়াজ (১৮)। তাদের সবার বাড়ি মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায়।

‎‎রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বন্ধু রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে দুজন নিরাপদে সরে যেতে পারলেও তিনজন (মেঘনা ট্রেনে) ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। এরপর স্থানীয় জনতা তাদের উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎চিনকি আস্তানা ষ্টেশনের গোলাম সারওয়ার জানান, রাত সাড়ে আটটার দিকে রেললাইনের বসে থাকা ৩ যুবক (মেঘনা) ট্রেনের ধাক্কায় পড়ে যায়। পরে শুনেছি তাদের মৃত হয়েছে।

‎মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এরশাদ উল্লাহ বলেন, স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে আমরা মৃত ঘোষণা করি।

‎তিনি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই ট্রেনের আঘাতে মৃত্যু হয়েছে কি না। তারা কীভাবে নিহত হয়েছেন সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিলেন। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে গেছেন। তারা ডেথ সার্টিফিকেটও নেননি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে তিনজন মারা যাওয়ার খবর শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ ঘটনাস্থলে তাদের পায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাওয়া যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট