1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বোয়ালখালীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুসহ আহত তিনজন

  • সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৪৪ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের পা ভেঙে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীর ইউনিয়নের তুলাতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামের মো. আলতাফের ছেলে মো. বেলাল (৪২), তার ছেলে সাব্বির (৬) এবং একই এলাকার মো. হোসেনের ছেলে সাকিব (২৬)। তারা সবাই প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে একটি মোটরসাইকেলে করে তিনজন তুলাতল এলাকায় দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে পড়ে। এতে চালকসহ সবাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পূজা ভৌমিক বলেন, “বিকেল ৩টার দিকে তিনজন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসেন। এর মধ্যে চালক বেলালের পা ভেঙে গেছে এবং মাথা ও মুখে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট