1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন

  • সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৮৪ পঠিত

সুমন চৌধুরী
বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন।’
আজ রোববার (২২ জুন) দুপুর ১২টার দিকে জামছড়ি সীমান্ত পিলার ৪৪-এর সংলগ্ন জিরো লাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।’

নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দৈনিক চট্টগ্রাম খবর কে জানান, মাইন বিস্ফোরণে আহত আরাফাত তার বাবার সঙ্গে সীমান্ত এলাকায় বাঁশ সংগ্রহ করতে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে পায়ে মাইন চাপা পড়ে। বিস্ফোরণে তার একটি পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।’
এ ঘটনায় বিজিবির ১১ নম্বর ব্যাটালিয়নের জামছড়ি বিওপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। সীমান্তে অবৈধ চলাচল প্রতিরোধে নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক চট্টগ্রাম খবর কে জানান, তিনি বিষয়টি শুনেছেন, তবে আহত কিশোরের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট