1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাঘাইছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বহুমুখী নগদ অর্থ সহায়তা, হাইজিন কিট ও অন্যান্য উপকরণ বিতরণ

  • সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮৬২ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫১টি পরিবারের মাঝে নগদ অর্থ এবং প্রয়োজনীয় হাইজিন ও গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ চাকমা।

‘Alert BO-62 (Humanitarian Response to Flash Flood Affected Rangamati Sadar & People in Baghaichhari Upazila)’ প্রকল্পের আওতায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে।

এই প্রকল্পের আওতায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ১৫১টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ছয় হাজার টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রীও দেওয়া হয়। এসব সহায়তার মধ্যে ছিল হাত-মুখ ধোয়ার সাবান, টুথব্রাশ ও টুথপেস্ট, স্যানিটারি ন্যাপকিন, থালা-বাসন পরিষ্কারের উপকরণ, পরিষ্কারের কাপড়, ডিটারজেন্ট, তোয়ালে, প্লাস্টিক বালতি, মগ ও বদনা-যা প্রতিটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে।

আয়োজকরা জানান, এই সহায়তা কার্যক্রমটি শুধুমাত্র একটি তাৎক্ষণিক ত্রাণ উদ্যোগ নয়, বরং এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষা ও পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত করা এই প্যাকেজটি মানবিক সাড়া ফেলেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট