1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রামের যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

  • সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৩১ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী ২৫ ও ২৬ জুন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুন (বুধবার) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-পাহাড়তলীর আওতাধীন একে খান মোড়, অলংকার, পিসি রোড, নয়া বাজার, মৌসুমী আবাসিক এলাকা, অলংকার, ১ নম্বর পানির কল, জোলার হাট, সাগরিকা রোড, বিসিক শিল্প নগরী, ওয়াসা এক্সপ্রেস, কোটস বাংলাদেশ, হাক্কানী আয়রন মার্ট, ধোপা পাড়া, বণিক পাড়া, পাঠান পাড়া, পিসি রোড, সাগরিকা রোড, নয়া বাজার, কাজীরদীঘি, মৌসুমি আবাসিক এলাকা, লোহার পুল, গ্রিন ভিউ আবাসিক এলাকা মোহনা আবাসিক এলাকা, বাচামিয়া রোড, আমতলা, কাঁচা রাস্তা, ফইল্যাতলী, ছধু চৌধুরী রোড, বাইন্না পাড়া, জেলে পাড়া, খেজুর তলা, কাস্টম একাডেমি সংলগ্ন, লবণ ফ্যাক্টরি রোড, মহাশ্মশান, গলিচিপা পাড়া, বারুনী ঘাটা, বশির শাহ মাজার, একতা আবাসিক এলাকা, চৌধুরী আনাসিক এলাকা, সূচনা আবাসিক এলাকা, নাথপাড়া আশ-পাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৬ জুন (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-পাহাড়তলীর আওতাধীন বিশ্বকলোনি, নোয়াপাড়া, আলী আজম সড়ক, পশ্চিম ফিরোজশাহ, একে খান মোড়, অলংকার, পিসি রোড, নয়া বাজার, মৌসুমী আবাসিক এলাকা, সাগরিকা রোড, বিটাক বাজার, জঙ্গল সলিমপুর, বাগান বাড়ি, কালির হাট শিল্প এলাকা, উত্তর কাট্টলী, মুন্সী পাড়া, বিশ্বাস পাড়া, ঈশান মহাজন রোড, মোস্তফা হাকিম কলেজ রোড, ফইল্যাতলী বাজার কলেজ রোড, ছধু চৌধুরী রোড, বাইন্না পাড়া, পণ্ডিত বাড়ি, সেন বাড়ি, বশির শাহ মাজার, একতা আবাসিক এলাকা, জেলেপাড়া, ধোপাপাড়া, আশ-পাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। তবে গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে সব সময় বিদ্যুৎ লাইন সচল রয়েছে ধরে নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট