1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রাম মেডিকেলে র‌্যাবের অভিযান, ২১ দালাল আটক

  • সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৪০ পঠিত

মো:মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)হাসপাতালে অভিযান চালিয়ে ২১ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বুধবার (২৫ জুন) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল হাফিজুর রহমান অভিযানের বিষয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দ্বারা গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা হয়রানীর শিকার হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এমন পরিস্থিতিতে আগে থেকে গোয়েন্দা তৎপরতা চালিয়ে বুধবার দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অন্তত ২১ জন দালালকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিট্রেট।

চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতাল দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।

র‌্যাবের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট